পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শিবু দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ পুঠিয়ার সাংবাদিকবৃন্দু প্রমূখ।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, হাট বাজার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।