সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-দেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার শ্রী প্রভাতের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়িয়াপাড়ায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যান। ওই দিন র‌্যাবের এসআই আব্দুল মোমিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক উপরোক্ত রায়ে দন্ডিত করেন।