সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাউয়েটের ২৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন
বাউয়েটের ২৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাউয়েটের ২৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৭তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

একাডেমিক কাউন্সিল সভায় ২৫তম এবং ২৬তম সভার আলোচ্যসূচীর সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, মূল সনদপত্র প্রদানের প্রক্রিয়া অনুমোদন, সাময়িক সনদপত্র সংশোধন, ফল-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেট এর অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনিত সদস্য-ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মো. সোহেল আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর আ স ম একরামুল হক, সিন্ডিকেট কর্তৃক মনোনিত সদস্য-রুয়েটের এমই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার,

সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, সদস্যসচিব রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব.) এবং অন্যান্য সদস্যবৃন্দ।