সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের পক্ষে পত্নীতলায় হাসপাতালের রোগিদের পাশে দাঁড়ালেন মোস্তাক

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন
তারেক রহমানের পক্ষে পত্নীতলায় হাসপাতালের রোগিদের পাশে দাঁড়ালেন মোস্তাক
তারেক রহমানের পক্ষে পত্নীতলায় হাসপাতালের রোগিদের পাশে দাঁড়ালেন মোস্তাক

oplus_0

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় সরকারি হাসপাতালের ভর্তিকৃত রোগিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, ধামইরহাট উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন (মোস্তাক)।

এসময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, ধামইরহাট উপজেলা মহিলা দলের সহসভাপতি মৌসুমী চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক ইসহাক আলী (বাবু), আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুর হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান আশিক, নজিপুর বিএমটি কলেজ ছাত্র দলের নেতা হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিগণ।

ইসমাইল হোসেন মোস্তাক বলেন, ‘মানব সেবাই পরম ধর্ম, সেই লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমি হাসপাতালে রোগিদের পাশে দাঁড়িয়ে সৌজন্যে সাক্ষাৎ ও খাবার বিতরণ করি। হাসপাতালে ভর্তি থাকা রোগিদের যদি নিয়মিত খাবারের পাশাপাশি কিছু ব্যতিক্রমধর্মী খাবার দেওয়া যায়- তাহলে তারাও খুশি হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবো- ইনশাআল্লাহ।’