সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পোরশায় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন
পোরশায় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত
পোরশায় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা দুটিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##