সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২ অপরাহ্ন
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২ অপরাহ্ন
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যলয়ের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নুরে আলম সিদ্দিক।
এসময় উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসাইন,রাণীনগর উপজেলা ফিল্ড সুপারভাইজার আবু মুসা, মাস্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ৮টি ইউনিয়নের শিক্ষক,শিক্ষিকা ও এমসি,জিসি দের মাসিক রিপোর্টের পর্যালোচনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মডেল এমসি আবুল হোসেন, জিসি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,জিসি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, সাংবাদিক ফিরোজ আহম্মদ, রফিকুল ইসলাম, আব্দুল হাই আল হাদি প্রমূখ।