পত্নীতলায় ২০০ উপকারভোগী পেলেন ছাগল, খাদ্য ও নির্মাণ সামগ্রী

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় জীবন মানোন্নায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ২০০ জন সুফলভোগীরা পেলেন প্রত্যেকে ২টি ছাগল, এক বস্তা খাবার, ২৫ কেজি দানাদার খাদ্য ও টিন, পিলার এবং প্লাস্টিকের ম্যাটসহ গৃহ নির্মাণ সামগ্রী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল আমিন, উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।