সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮ অপরাহ্ন
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮ অপরাহ্ন
নাটোরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত
নাটোরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:


কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া ও মব সন্ত্রাস বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া ও আসন্ন দূর্গা পূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জোটের নাটোর জেলার উদ্যোগে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের জেলা সমন্বয়ক নির্মল চৌধুরি। এ সময় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়,বাসদ, জেলা সদস্য সচিব মোবারক হোসেন,সিপিবি জেলা সা: সম্পাদক আলফুজ্জামান, বাসদ জেলা সদস্য আশীষ নিয়োগী। সমাবেশটি পরিচালনা করেন, সিপিবি নেতা সমসুল রহমান।

সমাবেশে বক্তারা নাটোরে ডায়রিয়ার প্রকোপ মহামারি আকার ধারণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। মপ সন্ত্রাস রোধে এবং আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মের লোকজন উৎসবটি নির্বিঘেœ উদযাপন করতে পারেন সেজন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানান।