সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা:

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২ অপরাহ্ন
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২ অপরাহ্ন
নাটোরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা:
নাটোরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা:

মানুষের জীবন ও সম্পদে নিরাপত্তা বিধানেজেলা পুলিশ প্রতিশ্রুতি বন্ধ

নাটোর প্রতিনিধি:


নাটোরের নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে জেলা পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। নাটোরের মানুষের জীবন ও সম্পদে নিরাপত্তা বিধানে আমি ও আমার টিম তথা জেলা পুলিশ প্রতিশ্রুতি বন্ধ।

সোমবার (৮সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি হাসপাতাল ও ক্লিনিক গুলোতে অনৈতিক কাজ এবং আইন শৃংখলার যাতে ব্যহ্নত না হয় সেজন্য সিভিল সার্জন, জেলা প্রশাসকের সমন্বয়ে কাজ করবো।এসব বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সাংবাদিকরা গুজব থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন সাংবাদিকরা। এতে তিনি মিথ্যা ও হয়রানি মূলক মামলার সঠিক তদন্ত করে এবং যথা সময়ে আদালতে রিপোর্ট প্রেরনের প্রতিশ্রুতি দেন।

বিলের পানি নামার সময় অবৈধ সৌতি জাল বসিয়ে মৎস্য আহরণে নদী,খাল-বিল জবর দখল করতে গিয়ে মারা-মারি খুন-জখম না হয় বিষয়ে বিশেষ নজর দারীর কথা বলেন, এছারা নাটোরের মাদক, আগ্নে অস্ত্র, উদ্ধারসহ জেলার শান্তি-শৃংখলা, শহরের মধ্যে সড়ক নিরাপত্তা, চিহ্নিত সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরে বক্তব্য দেন, জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনল্ইান মিডিয়ার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) নুর-এ-আলম, ডিআইও কাজী মশিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ এর ওসি (ডিবি) হাসিবুল্লা হাসিব, নাটোর সদর থানার ওসি মাহবুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।