জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড়াইগ্রাম বিজয়ী

বনপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে বড়াইগ্রাম উপজেলা দল।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র প্রথম পর্বের খেলায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা স্টেডিয়ামে অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে বড়াইগ্রাম এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করে সমতা ফেরায় লালপুর দল। নির্ধারিত সময শেষ হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে ৪-২ গোলে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল জয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার দর্শক।