পত্নীতলায় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বগ্রহণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় পৌর এলাকার নজিপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত ও অনুমোদিত ম্যানেজিং কমিটির দায়িত্বগ্রহণ এবং প্রতিষ্ঠানটির শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অত্র প্রতিষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- নব দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি বায়োজিদ রায়হান (শাহীন), সহসভাপতি আবুল খাইর মোহাম্মদ আখতার হোসেন মিয়া, বিদ্যােৎসাহী সদস্য ইয়াকুব আলী আনছারী ও ডাঃ শাসমুজ্জোহা, অভিভাবক সদস্য উজির ও সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য শরিফুল ইসলাম,
আব্দুল বারিক ও নূর মোহাম্মদ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল আরেফিন, দাতা সদস্য নজিবর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ সানাউল্লাহ্ নূরী, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
নব দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এসময় বলেন, ‘আমরা সবাই সমন্বয় করে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবেশ মানোন্নয়ন কর্মসূচির আওতায় আনতে চেষ্টা করবো।’