সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মালয়েশিয়ায় কর্মরত সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ গোমস্তাপুরে দাফন

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় কর্মরত সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ গোমস্তাপুরে দাফন
মালয়েশিয়ায় কর্মরত সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ গোমস্তাপুরে দাফন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


মালয়েশিয়ায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম রেজা ও তুহিন আলির মরাদেহ দাফন করা হয়েছে। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন।

জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে লাশবাহী গাড়ী এসে পৌঁছায় দুই রেমিটেন্সযোদ্ধার। এ সময় এলাকায় দু পরিবার সহ পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ৩১ আগস্ট মালয়েশিয়া পাহাং রাজ্যের কুয়ালা-লিপিস জেলার সুঙ্গাই কোয়ান সড়ক দুর্ঘটনায় মারা যান গোমস্তাপুর উপজেলার গোপালনগরের তুহিন আলী ও নাসিরাবাদ গ্রামের শামীম রেজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি ও নিহতদের স্বজনরা জানান, সকালে তুহিন ও শামীমের মরদেহ গ্রামে ফেরার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। প্রবাসী দুজনেই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। গত ৩১ আগস্ট বিকালে কাজ শেখে একটি পিকআপযোগে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান।