সোমবার, আগস্ট ২৪, ২০২৬

গোমস্তাপুরে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪ অপরাহ্ন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুইজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শিশু পানিতে ডুবে ও অপরজন সাপে কেটে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী শিশাটোলা গ্রামের মারুফ আলীর দুই বছরের ছেলে আলি হোসেন ও রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের সাদীর আলীর ছেলে আলমগির হোসেন (৩৪)। উভয় মৃত্যুর তথ্যটি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌণে বারটার দিকে শিশু আলি হোসেন বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির পশ্চিমদিকে জলাশয়ে অসাবধানবশত পা ফসকে পড়ে যায়। পরে ওই জলাশয়ে থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

অপরদিকে আলমগির হোসেন গত ৩১ আগষ্ট বিকেল চারটার দিকে বেগপুর গ্রাম সংলগ্ন দৈইলা বিলে মাছ ধরতে বের হয়। বিলের ঘাটে নৌকাতে উঠার সময় নৌকার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তার বাম পায়ে কামড় দেয়।

পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭দিন চিকিৎসা থাকার পর শনিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি মারা যান বলে তার চাচাতো ভাই নাসিরুদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, এ দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।#