সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ উদীয়মান কিশোর বলার দ্বীপের অনুর্ধ ১৭ ক্যাম্পে যোগদান

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সন্তান ও তরুণ দুর্র্ধষ বলার তানভীর হোসেন দ্বীপ গত শুক্রবার অনুর্ধ ১৭ ক্রিকেট দলের হয়ে শুরু হওয়া দলীয় ক্যাম্প যোগ দিয়েছে।
জানা গেছে, গত বছর ২৯ ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প হয়েছিল। ক্রিকেট অঙ্গনে দুর্ধর্ষ বলার হিসেবে আলোচনায় আসায় দ্বীপসহ ক্যাম্পে এবার ক্রিকেটারের সংখ্যা ৩০ জন হলো।
বর্তমানে দ্বীপের দারুণ বোলিংয়ে জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের মতো কাটার-ইনসুইং। ক্রিকেটবোদ্ধারা বলছেন- দ্বিতীয় মুস্তাফিজ হয়ে উঠতে পারেন দ্বীপ।
দ্বীপের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট-পুকুরিয়া এলাকায়। বর্তমানে সে নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এক বছর হলো টেপ টেনিস বলের বাইরে ক্রিকেট বলের সঙ্গে সখ্যতা গড়ে উঠে দ্বীপের।

গত মাসে বিসিবির পাইলট প্রোগ্রামিংয়ের অংশ হিসেবে রাজশাহীতে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্তদের নজর কাড়ে দ্বীপ। হাসিবুল হোসেন শান্ত উচ্ছ্বাসিত হয়ে বলে দেন- এমন একজন বাঁ-হাতি বোলারই খোঁজা হচ্ছে।
,একজন ক্রিকেট বোদ্ধা জানান ‘রাজশাহীতে আগের সিলেকশনে ২০ জন ছিল সেখানে সে ছিল না। আমরা এবার যখন গেলাম তখন ওকে দেখে আমরা চয়েজ করেছি। ওর ভেতরে কিছু প্রতিভা আছে, এখন বাকিটা দেখা যাবে কীভাবে ওকে আরও উন্নত করা যায় সেটা আমাদের দায়িত্ব।’

দ্বীপ বলেন, সুযোগ পেলে অবশ্যই কাটারটা শিখব, মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে কখনও দেখা হয়নি। যদি সুযোগ হয় প্রথমে কাটারটা শিখতে চাইব। মানে ওই গ্রিপটা কিভাবে ধরে বা কীভাবে কাজ করতে হয় ওটা শিখব।’
তিনি আরও বলেন ‘আমার ক্যারিয়ারটা এক বছরের মতো। আমার বোলিং অ্যাকশনে একটু সমস্যা আছে হয়তো, ওটা ঠিক করতে হবে। আর কাটারটা মোটামুটি পারি। আমি ছোটবেলা থেকে ফলো করতাম মুস্তাফিজ ভাইকে, তাকে দেখেই সেটা চেষ্টা করতাম।’

অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হান্নান সরকারেরও ভালো লেগেছে দ্বীপকে। ক্রিকেটের ইতিহাস বলে, প্রতিভার উত্থান হয় ঠিক প্রতিকূলতার ভেতর দিয়েই। মুস্তাফিজ যেমন সাতক্ষীরার এক গ্রাম থেকে উঠে এসে বিশ্বজয় করেছিলেন, তেমনিভাবেই হয়তো কোনো একদিন চাঁপাইনবাবগঞ্জের বাসচালকের ছেলে তানভীর হোসেন দ্বীপও জাতীয় দলের জার্সি পরে মুগ্ধ করবে এটাই জেলা বাসির প্রত্যাশা
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দীপ বেশ ভালো মানের বল করে। তার জন্য শুভ কামনা রইল। তার জন্য আমরা গর্বিত।