যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার আসামী বিপ্লবকে গ্রেফতার
র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০ ফরিদপুর এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর দিনগত রাত ১২:১০ ঘাটকায় ফরিদপুরের বোয়ালামারি থানার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীতে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার ৫ নং আসামী বিপ্লব হোসেন (৫২)কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যা ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
উওেল্লখ্য, ১৭ ডিসেম্বর রাত অনুমান সাড়ে ৮ টার দিকে মসজিদের মাইকে জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা দিলে বাদী ও তার ছেলে ভিকটিম আহমেদ জুবায়ের (২২) দিলে তাদের জমিতে যায়। মোহনপুর থানার পালশা পূর্ব বিলে জমিতে গিয়ে তারা কতিপয় লোকজনকে তাদের জমিসহ অন্য লোকের জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করতে দেখে।
বাদি ও তার ছেলে ভিত্তিক জুবায়ের পুকুর খননের ব্যাপারে লোকজনদেরকে পুকুর খননের কারণ জানতে চাইলে আসামিগণ তাদের কথায় কর্ণপথ না করে পুকুর খনন করতে থাকে। ভিকটিম তাদেরকে জমিতে পুকুর খনন করতে নিষেধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে ভেকু মেশিনের মাথা দিয়ে টেনে চাকার সামনে রেখে শরীরের উপর দিয়ে ভেঁকু মেশিন চালিয়ে দিয়ে ভিকটিমকে গুরুতর রক্তাক্ত জখম করে ।
বাদির চিৎকারে আশেপাশে লোকজনের সহায়তায় ভিকটিমকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোসনা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রাজশাহী জেলার মোহনপুর থানায় ৭ জনকে এজাহারনামীও ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, , তারিখ ১৮/১২/২০২৫, ধারাঃ ৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ ।
উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র্যা ব।