রবিবার, জুন ২১, ২০২৬

যশোরে এবার প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

সোনার দেশ ০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
যশোরে এবার প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় এবার প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান।


নিহত রানা প্রতাপ বৈরাগী (৩৮) কেশবপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।


এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপুর এলাকায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।


রোববার সদর উপজেলার এনায়েতপুরে এনাম সিদ্দিকী নামে এক ‘জুলাই যোদ্ধাকে’ মারপিটের পর বুকে ছুরিকাঘাত করা হয়। সোমবার জেলায় আবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।


পুলিশ জানায়, গুলিতে ঘটনাস্থলে রানা প্রতাপের মৃত্যু হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তার অনুসন্ধান শুরু হয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ