রবিবার, জুন ২১, ২০২৬

গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শনিবার (১০ জানুয়ারি) আনুমানিক ৪:২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর সংলগ্ন আমবাগান থেকে বস্তায় থাকা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় সংশ্লিষ্ট চোরাকারবারি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।