রবিবার, জুন ২১, ২০২৬

রাবিতে চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৯৩.৫৪ শতাংশ

রাবি প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
রাবিতে চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৯৩.৫৪ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।



রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় মোট ১৪ হাজার ৩১৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৯৪ জন অংশগ্রহণ করেছে। উপস্থিতির  হার ছিল ৯৩.৫৪ শতাংশ।


পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।