রবিবার, জুন ২১, ২০২৬

ভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

সোনার দেশ ডেস্ক ১১ জানুয়ারি ২০২৬ ০২:১৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ জানুয়ারি ২০২৬ ০২:১৩ অপরাহ্ন
ভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। চুরির পুরো ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

সূত্র জানায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির এফজেডএস ভার্সন-২ মডেলের, রঙ কালো।

এটি ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যক্তিগত মোটরসাইকেল। ভোরে থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল বাইকটি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা দুই ব্যক্তি থানার গেটের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করেন। এক পর্যায়ে একজন থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন।

অপরজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানা এলাকা থেকে বের করে দ্রুত পালিয়ে যান।

এএসআই ফিরোজ জানান, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। চোরেরা মোটরসাইকেলের সঙ্গে থাকা তার হেলমেটটিও নিয়ে গেছেন।

তিনি আরও জানান, মোটরসাইকেলটিতে একটি জিপিএস ট্র্যাকার (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত ছিল। তবে চোরেরা সেটি খুলে ফেলায় মোটরসাইকেলটির বর্তমান অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তথ্যসূত্র: বাংলা নিউজ