খালেদা জিয়ার স্মরণে ২৯ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল
গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ৩০ নং ওয়ার্ড দক্ষিণ মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডাসমারী খেলার মাঠে ৩০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,মহানগর মহিলা দলের যুগ্ন আহবায়ক উম্মে সালমা।
আরোও উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি জাহেদা বেগম, সাধারণ সম্পাদক সিমা বেগম,সাংগঠনিক সম্পাদক মোসা: ময়না,২৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়ার সহসভাপতি মো: উকিল,সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।