নগরীতে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
রোববার (১১ জানুয়ারি) আনুমানিক ৬:৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল দামকুড়া থানার শ্রীরামপুর কলাবাগানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্য থেকে মালিকবিহীন ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।