নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের স্লোগানে সামনে রেখে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক, জনসচেতনতামূলক কার্যক্রম করে আসছে। উক্ত সংগঠন সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, পরিবেশ ও জনসচেতনতা মূলক কার্যক্রম, ব্লাড গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘’ রওশন’’ , ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর পরিপেক্ষিতে, ‘স্বপ্নবৃত্ত’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর প্রধান কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’ এর উদ্যোগে ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’ এর ৩ টি শাখা- দাশপুকুর শাখা, পূর্ব হরগ্রাম (টুলটুলিপাড়া) শাখা ও তালাইমারি শাখায় প্রায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে রোববার (১১জানুয়ারি) রাতে রাজশাহী শহরে তালাইমারি ও জিরো পয়েন্ট এলাকায় কিছু অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কর্মসূচির দায়িত্বে ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা আয়েশা রাজ্জাক ও সহযোগী প্রতিষ্ঠাতা সিবগাতুল্লাহ সজীব।
কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি মো: রোজিব হোসেন সোহান , অর্থ সম্পাদক- শাম্মী আক্তার, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাহিদুল, সিনিয়র সদস্য -আল শাহরিয়ার বাপ্পি, কার্যকারী সদস্য শাহরিয়ার নাফিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তুষার আলী , সদস্য - তিথী, আনিকা, জিন্নাতুন নেসা শাহরিয়ার ইমতিয়াজ, তৌফিক, মারুফ তানভীর, জোসনা , আকাশ, লিটন, তামান্না ,আঁখি প্রমূখ।