রবিবার, জুন ২১, ২০২৬

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত সাত আসামী আটক

নওগাঁ প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
পোরশায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত সাত আসামী আটক

নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত একই পরিবারের এক নারীসহ ৪জন ও অপর ৩জনসহ মোট ৭জন  আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়।


আটকৃতরা হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব।  গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান। তাদের সকলের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে বলে জানাগেছে।


পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।