লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার হুশিয়ারি রাকসু জিএসের
লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন রাকসু’র জিএস সালাহউদ্দিন আম্মার। বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই হুশিয়ারি দেন তিনি।
সালাহউদ্দিন আম্মার লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো একশন নিলেই বিএনপিপন্থীরা অদৃশ্য বাবার মতো ছায়া দেয়, নিরাপত্তা দেয়।
কয়দিন আগে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে সোচ্চার হলে তারা এবং তাদের ছাত্রসংগঠন আমাকে নিয়ে বিবৃতি দিয়েছিলো, নিন্দা জানিয়েছিলো আরো অনেক কিছু।
তিনি লিখেছেন, আজ জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রাবির অফিসার এবং আওয়ামী নেতা হানিফ মোহাম্মদ পলাশ এবং আহসান হাবীব পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় রাবিতে বিএনপি পন্থী অফিসারদের ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
হুশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আম্মার লিখেছেন, একটা বিষয় রিমাইন্ডার দেই আপনাদের! আমি রাকসুর জিএস এর সাথে সাথে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সিনেট প্রতিনিধি। তাই ক্যাম্পাসে অন্তত আমি দায়িত্বে থাকা অবস্থায় লীগ ছাটাইয়ের কাজ চলবে। তালিকা প্রস্তুত হচ্ছে। লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরাইয়া দিবো ইনশাআল্লাহ।