রবিবার, জুন ২১, ২০২৬

পার্বতীপুর উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

দিনাজপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দিনাজপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
পার্বতীপুর উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ,পার্বতীপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান,জমঈয়তে আহলে হাদিস জামে মসজিদের দীর্ঘদিনের সভাপতি ও পার্বতীপুর শিল্প বনিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজন শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮.৩০ মিনিটে পার্বতীপুর শহরের ইসলামপুরে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর



মরহুমের জানাজার নামাজ বুধবার দুপুর ২ টায় স্হানীয় শহীদ ময়দানে এবং বিকেল ৪.৩০ মিনিটে তাঁর গ্রামের বাড়ী পার্বতীপুর উপজেলার ভবানীপুরের শেরপুরে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,১০ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।