রবিবার, জুন ২১, ২০২৬

জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামী রব্বানীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামী রব্বানীকে গ্রেফতার

র‌্যাব-৫,সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় জয়পুরহাটেরর পাঁচবিবি থানার কোতয়ালীবাগ বাজার হতে প্রতারণামুলকভাবে ধর্ষণ মামলার ২নং আসামি মো. গোলাম রব্বানী(৩৫)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী পাঁচবিবি থানার নাকুরিয়া গ্রামের নূর মোহাম্মদ নছিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ২নং আসামি গোলাম রব্বানী(৩৫), ভূয়া কাজী সেজে জয়পুরহাটের ক্ষেতলাল থানার মামুদপুর এলাকার বাসিন্দা আরব আলী মোল্লা’র বিপত্নীক মেয়ের সাথে বর্ণিত মামলার ১নং আসামি গোলাম হাফিজ ওরফে সাকিব (৩০) এর বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর উক্ত নব দম্পত্তি জয়পুরহাট সদর থানার সরদারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

বিওেয়র প্রায় ৩ মাস পর ১নং আসামি হঠাৎ করে ভিকটিমকে কোন কিছু না বলে নিজ বাড়িতে চলে যায় এবং ভিকটিমের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে ভিকটিম জানতে পারেন যে, ১নং আসামি ভূয়া কাবিনমুলে প্রতারণামূলকভাবে ভিকটিমকে বিয়ে করেছে। এ সংক্রান্তে ২নং আসামি ভিকটিমকে মোবাইল ফোনে জানান যে, বর্ণিত মামলার ১, ৩ ও ৪নং আসামির প্ররোচনায় তিনি ভূয়া কাজী সেজে কাবিননামা সম্পাদন করেছেন।

এ ঘটনায় ভিকটিম হতভম্ভ হয়ে পড়েন এবং ঘটনার বিস্তারিত তার পরিবারকে অবগত করেন। ভিকটিম তার পরিবারের সাথে আলোচনা করে এ সংক্রান্তে জয়পুরহাট সদর থানায় এজাহার দায়ের করলে জয়পুরহাট থানার মামলা নং-০৮ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ক(১)/৩০ তৎসহ ৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড রুজু হয়। সংশ্লিষ্ট থানার মামলা তদন্তকারী অফিসারের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫,সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।