রবিবার, জুন ২১, ২০২৬

জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন
জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সািির্ভসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে ও উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নগরীর ৬ নং ওয়ার্ডের লক্ষীপুর ভাটাপাড়ার কামাল খার মোড়, ডিঙ্গাডোবা ও ৯ নং ওয়ার্ডের পাঠান পাড়া ও হোসনিগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। সেশন পরিচালনা করেন ব্লাস্ট এর প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস। স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহনে আয়োজিত এ উঠান বৈঠক জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।