পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর, আলাইপুর ও শাহাপুর বিওপি কর্তৃক পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২৪০ ঘটিকায় ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে রাতের অন্ধকারে পালিয়ে যায় এবং ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে *ভারতীয় মদ-২৬ বোতল ও ফেনসিডিল-১২ বোতল* জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন কিশোরপুর মাদ্রাসার মোড়ের নিকস্থ আম বাগান এলাকায় অভিযান চালায়। তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল আম বাগানে পৌঁছালে আম বাগানের পার্শ্বে ঝোপঝাড়ের মধ্যে একটি বস্তা লুকানো অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে বস্তাটি থেকে *ভারতীয় গঅঘঈঙতঊই ৭৫% উওঞঐঅঘঊগ ৪৫-০৫ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক (মালিকবিহীন)* জব্দ করা হয়। জব্দকৃত কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই তারিখ রাত আনুমানিক ০৫২৫ ঘটিকায় শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন নওদাপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। টহল পরিচালনা করার সময়, এক মাদক ব্যবসায়ী বিজিবি টহল দলকে দেখে তার নিকট হতে থাকা প্লাষ্টিকের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে দ্রুত পালিয়ে যায়। উক্ত ব্যাগটি থেকে *ভারতীয় ফেনসিডিল-১০ বোতল ও ইজঙঘঈঙঋ-ঈ সিরাপ-০৫ বোতল (মালিকবিহীন)* জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও সিরাপ কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।