রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার,মালামাল উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার,মালামাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা  ছিনতাইয়ের এক মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তারসহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।


চাঁপাইনবাবগঞ্জ সদরেরর আরামবাগ গ্রামের আক্তার আলী ছেলে মোঃ এনামুল হক-এনা (৪৬),মাঝপাড়া গ্রামের মৃত্যু কাওসার আলীর ছেলে মোঃ রুবেল (৩৮), শান্তির মোড় এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ আওয়াল (৪০) কে শনিবাবর ভোর রাতে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয় । 

  

মামলার বাদী মোঃ রবিউল হক জানান, গত ১৪ জানুয়ারি ভোরে শহরের পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোরিক্সাযোগে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়।


অতিরিক্ত পুলিশ সুপার  ওয়াসিম ফিরোজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর সদর মডেল থানায় মামলা রুজু হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাইকৃত মোবাইল ফোন, অলংকার, পোশাক, বিভিন্ন ব্যাংকের চেকবই ও কার্ডসহ ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।