সোমবার, জুন ২২, ২০২৬

দলগতধর্ষণ মামলার আসামি মহিমকে ঢাকা থেকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ জানুয়ারি ২০২৬ ০১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ জানুয়ারি ২০২৬ ০১:১০ অপরাহ্ন
দলগতধর্ষণ মামলার আসামি মহিমকে ঢাকা থেকে গ্রেফতার

র‌্যাব-৫ সিপিসি-৩ এবং র‌্যাব-১ উত্তরা সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) ২:৫০ ঘটিকা ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকা হতে চাঞ্চল্যকর দলগতধর্ষণ মামলার আসামি মহিম (২২)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভাসিলা নাপিতপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল থানার গুচ্ছগ্রাম মনঝার এলাকার মো. বেলাল ফকিরের মেয়ে (ভিকটিম) তার স্বামীসহ ক্ষেতলাল থানার বড়াইল ইউনিয়নের অন্তর্গত সমাজ কল্যাণ মোড়ে জনৈক মো. মোস্তফা‘র বাড়িতে বসবাস করে আসছেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচগান করে জীবিকা নির্বাহ করেন। বিবাদী সুমন, সাইফুল এবং মহিমদের সাথে তাদের একটি নাচ-গানের প্রোগ্রাম এর চুক্তি হয়।

অনিবার্য কারণবশত প্রোগ্রামটা না হওয়ায় বিবাদীদের সাথে ভিকটিম এর টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয়। গত ৩০ নভেম্বর ২০২৫ বিবাদীরা ভিকটিমের বসবাসরত বাড়িতে আসে এবং নাচগানের প্রোগ্রামের বিষয়ে কথা বললে ভিকটিম অসুস্থ থাকায় তাদেরকে না করে দেয়।

পরবর্তীতে একই তারিখ ভিকটিম তার স্বামীসহ রাত্রি ৮ ঘটিকার সময় ওষুধ কেনার জন্য ক্ষেতলাল বাজারে আসেন এবং ঔষধ ক্রয় করে তার স্বামীসহ ভ্যানযোগে বাড়ি ফেরার পথে রাত্রি অনুমান ২০১৫ ঘটিকায় ক্ষেতলাল থানাধীন ইটাখোলা টেকনিক্যাল কলেজের সামনে পৌছালে উল্লিখিত বিবাবদীসহ ৩/৪ জন অজ্ঞাতনামা আসামি তাদের পথরোধ করে ভ্যান চালককে ভয়ভীতি হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে ভিকটিম ও তার স্বামীর মুখ চেপে ধরে টেনেহেঁচরে ক্ষেতলাল পৌরসভার অন্তর্গত ভাসিলা মোল্লা কোল্ডস্টোরের পশ্চিম পার্শ্বে কুমারগাড়া মাঠের খাড়ির পাড় সংলগ্ন ফাঁকা জমিতে নিয়ে গিয়ে ভিকটিম এর স্বামীকে মারধর করে কিছু দূরে নিয়ে হাতমুখ বেঁধে ফেলে রেখে ভিকটিমকে উপরোক্ত বিবাদীসহ অজ্ঞাতানামা ৩/৪ জন আসামি ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রি অনুমান ৮:২৫ ঘটিকা হতে রাত্রি ৯:৩০ ঘটিকা পর্যন্ত  ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ সংক্রান্তে ভিকটিম ০১ ডিসেম্বর ২০২৫ ক্ষেতলাল থানায় অভিযোগ দায়ের করলে ক্ষেতলাল থানার মামলা নং-০১ তারিখ ০১ ডিসেম্বর ২০২৫ ধারা-৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইনি ২০০০ (সংশোধনী/২০০৩) রুজু হয়। মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানার মামলা তদন্তকারী অফিসারের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঘটনার সহিত জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।