রবিবার, জুন ২১, ২০২৬

গণঅভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন
গণঅভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে সবাইকে অংশগ্রহন ও হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার হ্যা এর পক্ষে বলছে কারণ, সরকার গণ অভ্যুথানের গঠিত সরকার, গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট।

 অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাডসহ  ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।।