রবিবার, জুন ২১, ২০২৬

নওগাঁ-১ আসনে লড়বেন ৫ প্রার্থী

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ): ২১ জানুয়ারি ২০২৬ ০১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ডিএম রাশেদ পোরশা (নওগাঁ): ২১ জানুয়ারি ২০২৬ ০১:২৪ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে লড়বেন ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই আসন থেকে কেউ ত মনোনয়ন প্রত্যাহার না করায় ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী  মোস্তাফিজুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ডা: ছালেক চৌধুরী,  ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ্ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালু।

এর আগে মনোনয়ন জমার শেষ দিনে এ আসন থেকে মোট ৮জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বিএনপি'র বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নুরল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন।