রাজশাহীতে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম অনিক (২২)। সে নিহত অনিক পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার আনারুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সড়কে এই ঘটনা ঘটে। অনিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে অনিক আবহাওয়া অফিসের দিক থেকে চৌদ্দপাইয়ে দিকে আসছিল। আর ফায়ার সার্ভিসের দিক থেকে আবহাওয়া অফিসের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। পথে চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্ব আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের এক কনস্টেবল জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন বলেন- আমরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা ঘটেছে। মরদেহ মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।