বদলগাছী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
নওগাঁর বদলগাছী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। শুক্রবার সকাল ১১ টায় অত্র স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শুরুতেই জাতীয় পতাকা উত্তলোন, বিদ্যালয়ের স্কাউট দলের মার্চপাস্ট, অগ্নি প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিন করা হয়।
রোববার সকাল থেকে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, মোজাফ্ফর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শফিউল আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ও নজির উদ্দিন, অবসর প্রাপ্ত শিক্ষক আ কা মু আজাদ, রবিউল করিম, আবুল হোসেন প্রমুখ।