জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ২৪ জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি থানার বড় নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ারকে হোসেন আপেল (৪৩ কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি পাঁচবিবি থানার বড়নারায়ণপুরের ছাইফুল ইসলামের ছেলে। আটক আনোয়ারের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা-যার মূল্য অনুমান ৫৮ টাকা জব্দ করা হয়।
আসামি আনোয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামি। সে জয়পুরহাটেরর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।