টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে: রুয়েটে উপাচার্য
বিশ্বের ১৫ টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ (ওঈঊঈঞঊ ২০২৬) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এধরণের কনফারেন্স আমাদেরকে অংশগ্রহণের পাশাপাশি প্রশ্নকরার এবং বিশ্বের সাথে সংযুক্ত হবার সুযোগ তৈরি করে দিয়েছে। টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদ আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ড. ইয়োশিনোরি নামিহিরা, কারিগরি পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামান, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির কারিগরি সভাপতি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।
ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের দেয়া তথ্য মতে, কনফারেন্সে উপস্থাপনের জন্য মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। নিবিড় পর্যালোচনার পর সেখান থেকে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ সশরীরে সেশনগুলোতে উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মানসম্পন্ন ওঊঊঊ ঢঢ়ষড়ৎব উরমরঃধষ খরনৎধৎু-তে প্রকাশিত হবে।
কনফারেন্স চেয়ার ও ইসিই অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ জানান, কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), সাইবার সিকিউরিটি, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস (ওড়ঞ) এবং ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের স্বনামধন্য অধ্যাপকেরা কনফারেন্সে ‘কি-নোট’ স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করছেন।
কনফারেন্সটির কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই (ওঊঊঊ) বাংলাদেশ সেকশন। এছাড়া পৃষ্ঠপোষকতা করছে সরকারের আইসিটি ডিভিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) , বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ আরো অনেকে।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি কারিগরি সেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও শুক্রবার ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন। ৩১ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আসরের পর্দা নামবে।