রবিবার, জুন ২১, ২০২৬

রুয়েটে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল রোববার

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জানুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ জানুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন
রুয়েটে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল রোববার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্ত:রুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (০১ ফেব্রয়ারি) রাতে শহীদ শহিদুল ইসলাম হলে আয়োজিত এই ফাইনালে প্রতিদ্বন্দিতা করবে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এর আগে গত ২৭ জানুয়ারি রাতে আন্ত: রুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ছাত্রকল্যাণ দপ্তর আয়োজিত এই টুর্নামেন্টে রুয়েটের প্রতিটি আবাসিক হল থেকে তিনটি করে টিম এবং টিনশেড হলের একটি টিম সহ মোট ১৬ টি টিম এই টুর্নামেন্টে অংশ নেয়।