রবিবার, জুন ২১, ২০২৬

বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন
বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

রাজশাহীর বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতাররা হলো-উপজেলার জোতকাদিরপুর গ্রামের রনজিতের ছেলে জুয়েল, কিশোরপুর গ্রামের সুরাত আলীর ছেলে বাবুল আলী, চাকিপাড়া গ্রামের সাহজান আলীর ছেলে সাঈদ, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সৌরভ আহসান বাপ্পি, ভানুকর-মীরগঞ্জ গ্রামের মাহাবুব মন্ডলের স্ত্রী আসমা খাতুন, চকরাজাপুর গ্রামের এলাহী প্রামানিকের ছেলে রিজন এবং তিন মাসের মাসের সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম ও মিঠু।


এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।