শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নাটোরে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

নাটোর প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন
নাটোরে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

নাটোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত 


নাটোর-২ সদর ও নলডাঙ্গা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী স্ব”ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে  সাংবাদিকদের সামনে তিনি এ ইশতেহার পাঠ করেন। 


এসময় অধ্যাপক ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। আল্লাহ সš‘ষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্যে কাজ করে যেতে চাই।


তার এই ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্যে উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা; নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন; নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিকায়ন; স্টেশন, স্টেশন, বাজার, রেলক্রসিং, ওভারব্রীজ নির্মাণ, নাটোর-বগুড়া বাইপাস নির্মাণ; নাটোর চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা; বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন ¯’াপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা; বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা; নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন; পর্যটনভিত্তিক শহর প্রতিষ্ঠা; নারদ নদ এবং জয়কালী লালদিঘিতে নির্মাণ; ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠা ইত্যাদি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়। ইশতেহারে অধ্যাপক ইউনুস আলী স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।


এসময় তিনি আরও বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে।


তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে।


ইশতেহার প্রদানকালে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর জামায়াতের সেক্রেটারী আলী আল মাসুদ মিলন, মিলনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা অধ্যাপক ইউনুস আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।