গোমস্তাপুর থানার ফটক ও বাজারে দু’টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফটক ও বাজারে দু’টি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। বিস্ফোরের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটনা দু’টিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুল বারিক জানান, গত মঙ্গলবার রাত ১২ টার দিকে গোমস্তাপুর থানার ফটকে কে বা কারা ককটেল সদৃশ বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত হয়ে শব্দ সৃষ্টি হয়। অন্যদিকে একই সময় গোমস্তাপুর বাজারে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এই ঘটনা দু’টিতে কেউ হতহত হননি।
ওসি আরও জানান, কে বা কারা, কোন উদ্দ্যেশে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আলামত সংগ্রহের কাজ চলছে। উপজেলায় পুলিশের নজরদারি জোরদার ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
#