শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বাঘায় শিক্ষক শামীমা শাহীন মিতা আর নেই

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন
বাঘায় শিক্ষক শামীমা শাহীন মিতা আর নেই

বাঘা উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা শাহীন মিতা (৫৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আড়ানী পৌর বাজারের মরহুম রুরুল ইসলামের মেয়ে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।


শামীমা শাহীন মিতা জীবিত থাকালীন সময়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অত্যান্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বাদ আসর আড়ানী কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।


জানা গেছে,  শামীমা শাহীন মিতার পিতা, ছোট বোন, স্বামী অকালে মারা গেছে।