শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ: আলী রীয়াজ

সোনার দেশ ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৯ অপরাহ্ন
মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ: আলী রীয়াজ
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, দেশের মানুষ সংস্কার চায়। ‘হ্যাঁ’ ভোটের রায় তারই প্রমাণ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে বিএনপি কি গণভোটের বিষয়গুলো মানতে বাধ্য—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নের জবাবে আলী রীয়াজ সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের বিষয়টিও দেখবেন আশা করি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাংলানিউজ