নবনির্বাচিত এমপি মো. আবু তালেব মন্ডলের শাশুড়ির ইন্তেকাল
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ইছাহক আলী মালিথার শাশুড়ি ফাতেমা বেগম (৮৫) বার্ধক্যজনিত অসুস্থ্যতায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় ঈশ্বরদী শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে রেখে গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
তিনি শহরের কলেজ রোড এলাকার মৃত ইসরাইল হোসেনের স্ত্রী। তিনি দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামিম হাসান মিলনের একমাত্র ফুপু।