রবিবার, জুন ২১, ২০২৬

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০ অপরাহ্ন
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
মঙ্গলবার সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান

নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যের শপথ আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শপথের জন্য ডাক পেতে শুরু করেছেন সিনিয়র নেতারা।

নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। 

নেতাদের ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে, তারা কোন মন্ত্রাণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন-সেটি আনুষ্ঠানিক শপথের পরই স্পষ্ট হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।

তথ্যসূত্র: রাইজিংবিডি