রবিবার, জুন ২১, ২০২৬

১০ উপদেষ্টা নিয়োগ দিলেন তারেক রহমান

সোনার দেশ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
১০ উপদেষ্টা নিয়োগ দিলেন তারেক রহমান
তারেক রহমান (ছবি: সংগৃহীত)

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। 

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রধানমন্ত্রী তার বিশেষ টিম গঠনের লক্ষ্যে ৫ জন জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তারা হলেন— 

১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ; ২) নজরুল ইসলাম খান; ৩) রুহুল কবির রিজভী আহমেদ; ৪) মো. ইসমাইল জবিউল্লাহ; ৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা 

একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- 

১) হুমায়ুন কবির; ২) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম; ৩) ডা. জাহেদ উর রহমান; ৪) ড. মাহাদি আমিন ; ৫) রেহান আসিফ আসাদ 

উল্লেখ্য, বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন