রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাউয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩ অপরাহ্ন শিক্ষা
সংবাদ বিজ্ঞপ্তি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩ অপরাহ্ন
বাউয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত বাজানোর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

উপাচার্য বাউয়েট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল এবং রেন্টাল হলের প্রভোস্টগণ পুষ্পস্তবক অর্পণ করেন।


দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান-এর উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ। 


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 


এছাড়া বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।