রবিবার, জুন ২১, ২০২৬

‘ওসিকে গালাগালি’র অডিও, হবিগঞ্জে বিএনপি নেতা আটক

সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন
‘ওসিকে গালাগালি’র অডিও, হবিগঞ্জে বিএনপি নেতা আটক

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।


হবিগঞ্জের বাহুবল ‘থানার ওসিকে মোবাইলে গালাগালি’ করার একটি অডিও ছড়ানোর পর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।


রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে বিএনপি নেতাকে আটক করা হয় বলে জেলা ডিবির ওসি শামীম ইকবাল জানান।


উপজেলা বিএনপির সভাপতি ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগাল করছেন এমন একটি অডিও শনিবার ছড়ায়। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। তবে অডিওটি যাচাই করা যায়নি।


এ বিষয়ে গ্রেপ্তারের আগে বেলা সাড়ে ১১টায় তুষার চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি গত দুই মাসের মধ্যে কোনোদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে।”


তথ্যসূত্র: বিডিনিউজ