ভূমিকম্পে কাঁপল দেশ
মিয়ানমারে হওয়া ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে।
বুধবার রাত ১০টা ৫১ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার কম্পন হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে, ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৪৬২ কিলোমিটার দূরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ৫ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করেছে। ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
তথ্যসূত্র: বিডিনিউজ