শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

কেশরহাটে অসহায় পরিবারের সন্ধানে বন্ধু ফাউন্ডেশনের ৯ বছরের ছুটে চলা

মোস্তফা কামাল, কেশরহাট: ২৪ মার্চ ২০২৬ ০৩:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোস্তফা কামাল, কেশরহাট: ২৪ মার্চ ২০২৬ ০৩:০০ অপরাহ্ন
কেশরহাটে অসহায় পরিবারের সন্ধানে বন্ধু ফাউন্ডেশনের ৯ বছরের ছুটে চলা

সমাজের একান্ত অসহায় মানুষ যারা চরম অভাবে থাকলেও কারো দারস্থ হতে চাইনি এমন পরিবারের সন্ধানে নিরলস ছুটে চলে বন্ধু ফাউন্ডেশনের সদস্যরা । সামাজিক ও আর্তমানবতার পাশে দাঁড়ানো, মরণ ব্যাধিতে আক্রান্ত রোগির চিকিৎসা, টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না, চরম অভাবেও কারো দারস্থ না হওয়া ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য প্রশংসায় ভাসছে এ সংগঠনটি।


২ জুলাই ২০১৭ সালে এক ঝাঁক তরুণ ও যুকদের উদ্যোগে ৫২জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বন্ধু ফাউন্ডেশন। নিজেদের শ্রমের একাংশ অর্থ সহয়তার মাধ্যমে পরিচালিত অরাজনৈতিক সংগঠনটি এখন  প্রসারতা ও জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও রাস্তার ধারে, মসজিদ, মাদ্রাসার উঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তাঘাট সংঙ্কার, এতিম শিশুদের সহায়তা, গৃহহীনদের গৃহনির্মাণ সহয়তাসহ নানা সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এ সংগঠন। অন্যদিকে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহয়তা প্রদানসহ  রক্তদান কর্মসূচির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে এ সংগঠনটি।


গত  ১৮ মার্চ ইদুল ফিতরের কদিন আগে এ সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ইদসামগ্রী পৌঁছে দেয়ার দৃশ্যটি দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামালের ক্যামেরাবন্দী হয়। এরপর খোঁজ-খবর নেয়া হয় বন্ধু ফাউন্ডেশন সম্পর্কে। প্রকৃত পক্ষে কেশরহাট পৌরসভার গোপইল মহল্লা থেকে এ সংগঠনের যাত্রা শুরু করা হয়। পরবর্তীতে এর পরিধি পৌর এলাকা জুড়ে বিস্তার লাভ করে।   


মন্তব্য জানতে চাইলে বন্ধু সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক খোন্দকার শাহরিয়ার নাফিজ জানান, আমাদের মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বন্ধু ফাউন্ডেশন সব সময় সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। অল্প পরিসরে যাত্রা করা সংগঠনটি এখন বিস্তার লাভ করেছে। আগামী দিনে সর্বস্তরের আন্তরিকতায় আরো এগিয়ে যাবে। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।