শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

সাপাহারে অসহায় বৃদ্ধ হারেজ আলীর পরিবারে জেলা পুলিশের সহায়তা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
সাপাহারে অসহায় বৃদ্ধ হারেজ আলীর পরিবারে জেলা পুলিশের সহায়তা

নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় বৃদ্ধ হারেজ আলীর পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ।


জানা যায়, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে মানবেতর জীবনযাপন করে আসছিলেন হারেজ আলীর পরিবার। বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে তা নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নজরে আসে।


এরপর পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার থানা পুলিশের মাধ্যমে ওই পরিবারটির জন্য খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।


মঙ্গলবার সকালে সাপাহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলিফ হোসেন ও পুলিশের অন্যান্য সদস্যরা আমডাঙ্গা গ্রামে গিয়ে অসহায় হারেজ আলীর বাড়িতে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।


এসময় সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারেজ আলীর পরিবার। তারা জানান, দীর্ঘদিন পর এমন সহযোগিতা পেয়ে তারা খুবই খুশি ও স্বস্তি অনুভব করছেন।


স্থানীয়রা জেলা পুলিশের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।